মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইন অনুমোদন, প্রজ্ঞাপন জারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : কালবেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্র্যাকসু) ও হল সংসদ গঠনের বিধিমালা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সোমবার (২৭ অক্টোবর) এ বিধিমালার অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাইমা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়— ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদগুলোর গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সদয় অনুমোদনপ্রাপ্ত হয়েছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের দাবি, আইন অনুমোদনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা থাকল না। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার পথ খুলে গেল।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুললে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নীতিমালা না থাকায় আইন প্রণয়ন, রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে গত ১৭ আগস্ট প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ১০ শিক্ষার্থী অনশন শুরু করেন। টানা তিন দিনের অনশনের পর ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন ভাঙেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X