জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতেই তপশিল ঘোষণা করা হয়েছে’

জকসু নির্বাচন। ছবি : সংগৃহীত
জকসু নির্বাচন। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও ২২-২৩ ডিসেম্বর ফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনী তপশিল ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, বাস্তবতার আলোকে তপশিল ঘোষণা করা হয়েছে। এটাই আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির প্রেক্ষিতেই আমাদের এই তপশিল করা।

বুধবার (৫ নভেম্বর) রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ নভেম্বর আমরা ছাত্রনেতাদের সঙ্গে আলোচনায় বসি। সেদিন আলোচনা সভায় বেশিরভাগ ছাত্রনেতারা বলেছে প্রচারণার সময় বাড়াতে। আগে ৭ দিন ছিল, এখন ১০ দিন করা হয়েছে। ছাত্র নেতাদের দাবি ছিল সপ্তাহের মাঝামাঝি নির্বাচনের তারিখ দিতে। সেটাই করা হয়েছে। আমাদের কাছে ২২ ডিসেম্বর ছাড়া কোনো উপায় ছিল না। এই মাসে অনেকগুলো সরকারি ছুটি। এখন যারা নির্বাচনী তারিখ নিয়ে কথা বলছে- তারা তাদের পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে। যারা এসব কথা বলছে আমি তাদের কাছেই পরামর্শ চেয়েছি। কিন্তু তারা সুপরামর্শ দিতে পারেনি।

ডিসেম্বরের ২২ তারিখে নির্বাচন হলে জাতীয় নির্বাচনের কারণে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্নে তিনি বলেন, কোনো খারাপ কিছু হবে না। জাতীয় নির্বাচনের তপশিল হলে জকসু আটকে যাবে এমন কোনো মেসেজ নেই। আমরা সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করব। আমাদের এখনো পর্যন্ত কোনো চাপ নেই। জকসুর ভোটারবিভাগের চেয়ারম্যানরা ভোটার তালিকা পাঠাতে দেরি করেছে। আজও তিনটা বিভাগ পাঠিয়েছে।

অধ্যাপক ড. মোস্তফা হাসান তপশিল বিবরণীতে বলেন, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিস্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর। এ ছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। পরে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিস্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এ ছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর।

পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রচারণা ৯-১৯ ডিসেম্বর। সবশেষে ২২ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২২-২৩ ডিসেম্বর ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X