কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : মোস্তফা জামান

রাজধানীর দক্ষিণখানে উঠান বৈঠকে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানে উঠান বৈঠকে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান এই সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানে ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মোস্তফা জামান বলেন, আওয়ামী লীগ যে পরিমাণে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট করেছে- তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কোনো কিছু আজ নিয়ন্ত্রণে নেই। তাই দরকার একটি নির্বাচিত জনবান্ধব সরকার।

তিনি বলেন, এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার পুরোপুরি গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।

হেলাল তালুকদারের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন- উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এ জন্য তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X