ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটের বরেণ্য আলেম আল্লামা মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুলতানপুর মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন দুপুর থেকেই দেশজুড়ে ছড়িয়ে থাকা তার ছাত্র, অনুসারী ও আলেমসমাজের আগমনে মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। বিকেল তিনটায় সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কিয়ামপুরী সংবর্ধনা পরিষদের সদস্য সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, মাওলানা আলী আসগর ও মাওলানা আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্য রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন আহ্বায়ক শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহিদ চাম্পারকান্দি।

পর্যায়ক্রমে আমন্ত্রিত বরেণ্য বক্তারা আল্লামা কিয়ামপুরীর পাঁচ দশকেরও বেশি সময়ের বুখারি পাঠদানের ইতিহাস, ত্যাগ, অবদান ও উম্মাহর প্রতি তার নিরন্তর সেবার বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। সন্ধ্যার পর আল্লামা কিয়ামপুরী বুখারি শরিফের তাকরির ‘ইফাদাতুল কারী’ এবং সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত ‘সংবর্ধনা স্মারক’-এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে দরসে বুখারির দীর্ঘ ৫৪ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ আল্লামা মোখলেসুর রহমান কিয়ামপুরীকে রৌপ্য পদক প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি ছাত্রদের দ্বীনের পথে অটল থাকার নসিহত করেন এবং আবেগময় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় উপস্থিতি ছিলেন, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মাওলানা তাহমিদুল মওলা। এ ছাড়া মালিবাগ মাদ্রাসা, রেঙ্গা মাদ্রাসা, দরগা মাদ্রাসা ও আঙ্গুরা মাদ্রাসার শায়খুল হাদিস-মুহতামিমরাসহ বহু আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X