ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ছবি : কালবেলা
শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ছবি : কালবেলা

দেশে প্রথমবারের মতো আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন।

পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এ সভাটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই সম্মেলনের কৌশলগত সহযোগী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় সভাটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন।

তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো- বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায় তা নিয়ে কাজ করা। গণতন্ত্র সম্পর্কে আমাদের যে ভাবনা ও গবেষণা রয়েছে, তা এই সম্মেলনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন থিমের ওপর গবেষণা অ্যাবস্ট্রাক আহ্বান করে বিজ্ঞাপ্তি দেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাবস্ট্রাক গ্রহণ চলবে। সম্মেলনটিতে অংশগ্রহনকারী, লেখক (ছাত্র), লেখক (পেশাজীবি), লেখক (বিদেশি ছাত্র), লেখকসহ (বিদেশি পেশাজীবি) বিভিন্ন ক্যাটারিতে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য থেকে শুরু করে খ্যাতিনামা শিক্ষকদের সমন্বয়ে সম্মেলনটিতে জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১০

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১১

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১২

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৩

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৪

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৫

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৬

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৭

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৮

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৯

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

২০
X