শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভেদরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

ভেদরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
ভেদরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে ইমাম ও মুসল্লিরা তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। দোয়া শেষে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য ভীষণ জরুরি। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দোয়ায় অংশ নেন। তারা জানান, দলের প্রধান নেত্রী অসুস্থ হওয়ায় ভেদরগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে এবং এ দোয়া অব্যাহত রাখার কথাও জানান তারা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X