রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থোপেডিক সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন রোববার

অর্থোপেডিক সোসাইটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
অর্থোপেডিক সোসাইটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ, জাপান, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজার চিকিৎসকের অর্থোপেডিক চিকিৎসার দিনব্যাপী ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার (বসকন ২০২৫) শুরু হচ্ছে রোববার (৩০ নভেম্বর)। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আগামী রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে- ৩০ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী বলেন, আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অন্যরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, আমাদের জাতীয় প্রতিষ্ঠান নিটোর হাসাপাতালে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ পুনঃস্থাপন করা হয়ে থাকে, যা অনেকেই জানে না। আমরা সবাইকে জানাতে চাই যে, এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবাইকে জানাবেন। বসকন সম্মেলনে ওই বিষয়ে আরও নতুন নতুন বিষয় উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।

বসকন-২৫ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দেশি-বিদেশি অভিজ্ঞ সার্জনদের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হবে। এবারের বসকন সম্মেলনে ইতোমধ্যে প্রায় দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন। সম্মেলনের লক্ষ্য হচ্ছে অর্থপেডিক রোগীদের মানসম্মত সেবা দেওয়ার জন্য যা করণীয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হবে। দেশি-বিদেশি চিকিৎসকরা তাদের পরস্পরের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবে। এতে বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসকন-২৫ এর সাংগঠনিক কমিটির সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান, ডা. সিরাজুস সালেহীন ও জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউটের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. আলমগীর কবির জনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X