স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে রাজশাহীর কোচ হলেন হান্নান সরকার

হান্নান সরকার । ছবি : সংগৃহীত
হান্নান সরকার । ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওয়ারিয়র্স কোচিং সেটআপে বড় সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি কোচের ট্রেন্ডের বাইরে গিয়ে পুরো দায়িত্ব তুলে দিচ্ছে দেশি অভিজ্ঞদের হাতে—আর সেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

দলের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজিন সালেহকে নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। দুই সাবেক টাইগারের উপস্থিতিতে দলটি এবারের আসরে ভালো কিছু করার আশা করছে।

১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা হান্নান সরকার খেলোয়াড়ি জীবনের পর দ্রুতই কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে বিসিবির লেভেল–ওয়ান, পরবর্তীতে লেভেল–টু কোচিং সার্টিফিকেট অর্জন করে বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচ হিসেবে কাজও করেছেন। সেই অভিজ্ঞতা এবার আরও বড় দায়িত্বে কাজে লাগানোর সুযোগ পেলেন তিনি।

রাজিন সালেহও কম যান না। বর্তমানে বিসিবির এইচপি ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপিএলে পূর্ব অভিজ্ঞতা থাকায় এই পরিবেশ ও চাপ সম্পর্কে তিনি ভালোই জানেন। ফলে কোচিং স্টাফে দুই অভিজ্ঞের সমন্বয় রাজশাহীকে নতুন মৌসুমে বাড়তি শক্তি দিতে পারে।

খেলোয়াড় আনা নিয়েও চমক দেখিয়েছে দলটি। বৃহস্পতিবার সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০১৬ সাল থেকে বিপিএলে খেলা হলেও এবারই প্রথম তিনি প্রতিনিধিত্ব করবেন নিজের শহর রাজশাহীর।

দেশি কোচিং সেটআপ, অভিজ্ঞ ব্যাটার শান্তকে স্কোয়াডে যুক্ত করা—সব মিলিয়ে বিপিএলের নবাগত দলটি শুরুতেই যে সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার প্রমাণ মিলছে স্পষ্টভাবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১০

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১১

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১২

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৩

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৪

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৬

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৭

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৮

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৯

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

২০
X