কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নর্দান ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’র উদ্যোগে আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’র উদ্যোগে আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’র যৌথ উদ্যোগে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সামিট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এই আন্তর্জাতিক সামিট আয়োজিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (আইআইএমএম) জাতীয় সভাপতি প্রফেসর এইচ. কে. শর্মা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং সম্মেলনের যাবতীয় বিষয় সমন্বয় করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য— পেশাদার, গবেষক, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের সাপ্লাই চেইন এবং লজিস্টিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য জ্ঞান ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করা। এটি সরবরাহ চেইন নীতিগুলির সর্বোত্তম অনুশীলন এবং উদ্ভাবনী পদ্ধতির আদান-প্রদানকে উৎসাহিত করে।

সম্মেলনে চারটি কারিগরি অধিবেশনে ভারত ও বাংলাদেশের গবেষক এবং কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেন। এতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (আইআইএমএম) এর প্রাক্তন জাতীয় সভাপতি জি. কে. সিং, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মহাপরিচালক প্রফেসর ড. কিশোর রায়, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. পারমিতা সেন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্রফেসর ড. মামুন হাবিব, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি নকিব খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. জিয়াউল হক আদনান, বাংলাদেশ নৌবাহিনীর এনডিসি, পিএসসি, (অব.), এমফিল কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাক, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ), এশিয়ার সিইও এজাজুর রহমান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার মোর্শেদ, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র সরবরাহ পরিচালক মোহাম্মদ জিয়া উদ্দিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. সাদ হাসান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম, হুরাইন এইচটিএফ লিমিটেডের সিএমও আব্দুল হাকিম, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার (সাবেক) এ কে এম নূরল হুদা বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ‘সেন্টার ফর রিসার্চ ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (সিআরআইএমএম, ইন্ডিয়া)’ এবং ‘নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X