রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরি উন্নয়ন কমিটির ২৫তম সভা। ছবি : কালবেলা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরি উন্নয়ন কমিটির ২৫তম সভা। ছবি : কালবেলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরি উন্নয়ন কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। লাইব্রেরিকে একটি জ্ঞানকেন্দ্র হিসেবে আরও কার্যকর করার গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক বলেন, একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের হৃদস্পন্দন- লাইব্রেরি। রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রযুক্তিনির্ভর, জ্ঞানসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

লাইব্রেরির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন উপাচার্য। তিনি লাইব্রেরিকে আধুনিকায়ন করার জন্য লাইব্রেরি অটোমেশন প্রক্রিয়াকে আরও সহজীকরণ করাসহ কোহা সফটওয়্যার (KOHA Software) আপডেট করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X