মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালে তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভিকারুননিসার ৭ ছাত্রী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। আজ বুধবার সকাল থেকে এখন পর্যন্ত সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

অসহনীয় তাপপ্রবাহ, সাথে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রাথমিক চিকিৎসাগ্রহণ শেষে তারা বাসায় চলে গেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

জানা গেছে, অসহ্য গরমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মোট সাতজন ছাত্রী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েন। পরে অভিভাবকরা তাদের পার্শ্ববর্তী মনোয়ারা মেডিকেলে ভর্তি করান।

অভিভাবকদের অভিযোগ, ‘ছাত্রীরা অসুস্থ হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের দেখতে আসেনি। তবে, ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, শিক্ষার্থীরা অসুস্থ হলে তিনি খোঁজ নিয়েছেন। শিক্ষকরাও ছাত্রীদের অসুস্থতার বিষয়ে হাসপাতালে খোঁজ নিয়েছেন।’

কেকা রায় চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষকরা অসুস্থ ছাত্রীদের খোঁজ রাখছেন। কোনো ছাত্রীই হাসপাতালে ভর্তি হননি। অসুস্থদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এখন এক/দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।’

গরমে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তিনি বলেন, এটা তো আমরা করতে পারব না। মাউশি থেকে নির্দেশনা আসতে হবে। তবে, এই গরমে প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ রাখলেই ভালো হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X