মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ববি প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়

হল থেকে আবারও অস্ত্র উদ্ধার 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শৌচাগার থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শৌচাগার থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জুন) ভোর রাতে উদ্ধার এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, পঞ্চম তলার একটি বাথরুমের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে মুঠোফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে মঙ্গলবার (২০ জুন) সকালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের উপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেয়া হয় এবং হল প্রভোস্টকে মুঠোফোনে বিষয়টি অবহিত করা হয়।

শেরে বাংলা হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তিনজনকে সাময়িক বহিষ্কার করে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন—বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এ বি এম মুশফিকুর রহমান। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X