ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:১১ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজে হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বুধবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ এ সমাবেশ করে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা আলমগীরে পরিণত হয়েছেন মন্তব্য করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপির মহাসচিব আজকে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। যে কারণে তিনি বিজয়যাত্রা ঘোষণা করেছেন এবং অব্যাহত মিথ্যা কথা বলছেন। জনসভায় অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আমার কাছে তো মনে হয় যে, এই মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নাই; মিথ্যা আলমগীর হয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই, যারা শিক্ষাপ্রতিষ্ঠান অনিরাপদ করে তুলছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে; যারা এই হুকুমের আসামি তাদের গ্রেপ্তার করুন। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন‌, আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের খেলা দেখছি আর মজা নিচ্ছি। আমরা দেখতে চাই, কতদূর আপনারা খেলতে পারেন; তারপর বোঝাব, কত ধানে কত চাল। আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশ ছাত্রলীগ সামরিক স্বৈরশাসকের ফূর্তি থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন নয়। বাংলাদেশ ছাত্রলীগ স্বৈরশাসকের দেয়ালকে ভেদ করে আসা ছাত্র সংগঠন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে কলম, বই-খাতা নিয়ে নির্বাচন করতে পারে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিক সেভাবে বুলেট বেয়নেটের সামনে দাঁড়িয়ে এই দেশকে স্বাধীন করেছে; সুতরাং সাধু সাবধান। এই বাংলার মাটিতে আর কোথাও যদি বিশৃঙ্খলার চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দিবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আমরা হাতে শিকল পরে রইনি; আমাদের হাত খোলা। আমাদের ধৈর্য রয়েছে। আমরা দেখেছি কীভাবে আমাদের নিরস্ত্র ভাইদের ওপর হামলা করা হয়েছে; শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাসরুমকে ধ্বংস করা হয়েছে; লাইব্রেরিতে আক্রমণ করা হয়েছে। আমরা চুপ আছি তার মানে এই নয় যে, বারবার আমাদের ওপর আঘাত করবেন। আর একবার যদি বাংলাদেশের কোনো শিক্ষার্থীর ওপর আঘাত করা হয় আমরা বাংলাদেশের ছাত্রলীগের যারা কর্মী রয়েছি সেই সংগঠনের বিএনপি নেতাকর্মীর বাড়ির ইট খুলে নিয়ে আসব।

আরও পড়ুন : প্রাণ গেল দুজনের, আহত ২ শতাধিক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়জামা খুলে নেওয়া হবে উল্লেখ করে শয়ন বলেন, মির্জা ফখরুল হলো তারেক জিয়ার চাকর। এই চাকর কিছুদিন আগে আমাদের নারী সমাজ নিয়ে মন্তব্য করেছেন- তিনি নাকি হিটেড হয়ে যান। বাংলাদেশের নারী সমাজ নিয়ে আর একবার যদি এ রকম মন্তব্য করেন আমরা আপনার পায়জামা খুলে নিব।

এ ছাড়াও, প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু ও সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং কেন্দ্রীয় নির্বাহের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১০

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১১

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১২

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৩

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৪

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৬

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৭

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৮

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৯

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

২০
X