ববি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৩:১৪ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ নির্ধারণ

ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। পুরনো ছবি
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। পুরনো ছবি

গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ধাপে ভর্তি নিবেন গুচ্ছের ভর্তি কমিটি।

শনিবার (২২ জুলাই) থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।

২২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে ভর্তি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য বলেন, প্রায় ৩ লাখ ১০ হাজার শিক্ষার্থী গুচ্ছের ভর্তিতে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের মেধাতালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিষয়ে নির্বাচিত করেছে।

তিনি আরও বলেন, প্রথম ধাপ শেষ হলে আগামী ১ আগস্ট থেকে ৪ আগস্ট দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষ ৯ আগস্ট থেকে ১০ আগস্ট তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ছাড়া ভর্তি নিশ্চায়ন শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিবে।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

ভর্তি ফি জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। কোনোরকম ঝামেলা ছাড়াই নির্ধারিত লিংকে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X