কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

পরীক্ষারত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
পরীক্ষারত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হবে লিখিত পরীক্ষা।

এবারের এইচএসসি পরীক্ষা ২৬ জুন শুরু হয়েছিল। এইচএসসি পরীক্ষা ১০ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত কারণে কয়েক দফা স্থগিত হয়। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় সহিংস পরিস্থিতির কারণে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ ২১ জুলাই ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

স্থগিত হওয়া চারটি বিষয়ের পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষ পরীক্ষা। ফলে নির্ধারিত সময়ের ৯ দিন পিছিয়ে শেষ হলো এবারের এইচএসসি।

কতজন শিক্ষার্থী অংশ নিলেন

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় এ বছর এইচএসসিতে প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় দুই হাজার। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। কমেছে সাত হাজারের মতো।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এ পরীক্ষার কারণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ব্যবহারিক পরীক্ষা

লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ এখনো কাটেনি। আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এ সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X