কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ও গ্রীষ্মকালীন ছুটির ভিন্নতা

বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীদের উল্যাস। পুরোনো ছবি
বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীদের উল্যাস। পুরোনো ছবি

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময় ও পরিমাণে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য ভিন্নতা। যেখানে মাদরাসা শিক্ষার্থীরা ২৫ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবে, সেখানে কলেজ শিক্ষার্থীরা পাচ্ছে মাত্র ১০ দিনের স্বল্পমেয়াদী ছুটি।

২০২৫ শিক্ষাবর্ষের সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয়ে তিন সপ্তাহ ছুটি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ৩ জুন থেকে এবং ক্লাস পুনরায় শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবেন।

মাধ্যমিকে ঈদ-গ্রীষ্মের টানা ছুটি ২৩ দিন

মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১ জুন। ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে ক্লাস পুনরায় শুরু হবে। এই স্তরে মোট ২৩ দিনের ছুটি থাকছে।

কলেজ পর্যায়ে ছুটি কম

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি। তাই মোট ছুটি মাত্র ১০ দিন।

মাদরাসায় সর্বোচ্চ ২৫ দিন ছুটি

সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে। এটি চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। মাদরাসাগুলোর এই ২৫ দিনের টানা ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী সর্বোচ্চ।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ২১ দিন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট ২১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির ভিত্তিতে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকায় বিভিন্ন স্তরে ছুটির ভিন্নতা থাকলেও, সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ ও অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই দিকটি মাথায় রেখেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X