ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বামপন্থিদের মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান 

ঢাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল। ছবি : কালবেলা
ঢাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল। ছবি : কালবেলা

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ ঘোষণা করা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে শিবিরের ‘হামলার’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্রজোট। মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয় বিশ্ববিদ্যালয়ের হল পাড়া।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোট বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের থেকে মিছিল নিয়ে হলপাড়ায় পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে বাম ছাত্রসংগঠনগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়। এসময় তাদেরকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

মশাল মিছিলে বামপন্থিরা ‘মুক্তিযুদ্ধ হারেনি, হেরে গেছে হাসিনা’, ‘আমরা মাটি মহনা, শিবিরের হবে না’, ‘ছাত্রলীগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে’ সহ নানা স্লোগান দেন।

কিছু সময় হল পাড়ায় থাকার পরে শিক্ষার্থীদের তোপের মুখে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে শিবির হামলা চালিয়েছে। আজ চট্টগ্রামে হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিততে তারা হামলা চালিয়েছে, পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামায়াত শিবিরের পক্ষে কাজ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন আদালতের রায়কে প্রভাবিত করা হতো। ৫ আগস্টের পরেও কোর্টের রায় প্রভাবিত হয়ে জামায়াত শিবিরের পক্ষে হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত গণহত্যা চালিয়েছে। নিজের দেশের মানুষের বিপক্ষে অস্ত্র ধরেছে। তাদের বিচার বাংলাদেশে হয়নি। ২৪ এর জুলাই গণহত্যার বিচার আমরা চাই সাথে সাথে ৭১ এর গণহত্যারও বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X