কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখানো হয়েছে। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখানো হয়েছে। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে দেখানো হয়েছে।

সাক্ষাৎকারটি প্রজেকটরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতা তারিক।

এ সময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাচালক, পথচারীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।

জানতে চাইলে প্রদর্শনী কর্মসূচির ব্যাপারে তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করি, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষের আরও কাছে যাওয়ার কথা বলেছেন। সে কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X