বগুড়া ব্যুরো ও দুপঁচাচিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার খবরে স্থানীয়রা ভিড় করেন। ছবি : সংগৃহীত
বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার খবরে স্থানীয়রা ভিড় করেন। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির সময় বিমলা পোদ্দার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে তালোড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

জানা গেছে, ডাকাতরা বাড়ি থেকে সিন্দুক ভেঙে নগদ ৩ থেকে ৪ লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত বিমলা পোদ্দার তালোড়া বাজারে তার পৈতৃক বাড়িতে অবিবাহিত পাঁচ ভাই-বোনকে নিয়ে খৈল-ভুসির ব্যবসা করতেন। দোতলা বাড়িটির নিচতলায় ছিল দোকান ও গুদামঘর, আর উপরের তলায় তারা বসবাস করতেন।

বিমলা পোদ্দারের ভাই হেমচাঁদ পোদ্দার হিমু জানান, তারা দুই ভাই ও তিন বোন এ বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ৫ থেকে ৭ জনের ডাকাত দল মুখে মুখোশ পরে টিনের চাল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুললেই ডাকাতরা তাকেসহ তার ভাই ও বোনদের বেধড়ক মারধর করে আহত করে। এ সময় তার বোন বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে খুন করে। বাধ্য হয়ে সিন্দুকের চাবি ডাকাতদের দিলে তারা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল রেজা বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X