রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেনকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি : কালবেলা
অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেনকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি : কালবেলা

রংপুরের আদালতে এক আসামির অভিনব প্রতারণার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন জামিন নিতে পায়ে হেঁটে আদালতে আসেন। অথচ এজলাসে যাওয়ার সময় হুইল চেয়ারে বসে ‘অসুস্থ’ হওয়ার নাটক করেন।

তার অসুস্থ সাজার এ অভিনয় আদালতের সিসিটিভি ক্যামেরায় দেখে বিস্মিত হন বিচারক। পরে জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। এ ঘটনায় আসামিপক্ষের আইনজীবীকেও ভর্ৎসনা করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, পীরগাছা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন আনোয়ার হোসেন। তিনি এর আগে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করে রংপুর আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। গতকাল বৃহস্পতিবার আত্মসমর্পণের শেষ দিন ছিল।

রংপুর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন নগরীর মুলাটোল এলাকা থেকে পায়ে হেঁটে আদালত চত্বরে প্রবেশ করেন। কিন্তু আদালতের এজলাসে ঢোকার আগে হুইল চেয়ারে বসে নিজেকে গুরুতর ‘অসুস্থ’ বলে দাবি করেন। তার আইনজীবীও জামিন আবেদনপত্রে আসামিকে গুরুতর অসুস্থ উল্লেখ করেন।

তবে বিচারক সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি দেখে ফেলেন এবং আদালতে মন্তব্য করেন, ‘আসামি সুস্থ। তিনি হেঁটে আদালতে এসেছেন। এজলাসে ঢোকার সময় হুইল চেয়ারে বসে অসুস্থতার ভান করেছেন— এটি আদালতের সঙ্গে প্রতারণা।’

বিচারক এরপর আসামিপক্ষের আইনজীবীকেও ভর্ৎসনা করে বলেন, ‘সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে আদালতে মিথ্যা তথ্য দেওয়া অত্যন্ত অন্যায়।’

পরে আসামির জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

এজলাস থেকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকরা আসামি আনোয়ারের কাছে জানতে চান, আপনি যদি অসুস্থ হন, তাহলে এখন স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন কেন? তবে এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি হাজতখানায় ঢুকে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X