কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ২২ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ২৩ জন এইচএসসি, ১০ জন আলিম এবং ৮ জন কারিগরি বোর্ডের পরীক্ষার্থী।

রোববার (২৯ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন অংশ নেন। অনুপস্থিতির সংখ্যা ছিল ১৫ হাজার ৮৯৮ জন, যা মোট পরীক্ষার্থীর ১.৭০%। অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের ৮ জন, রাজশাহী ও বরিশাল বোর্ডের ৩ জন করে, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের ২ জন করে, যশোর বোর্ডের ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন রয়েছেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিমের ২য় দিনে আরবি প্রথম পত্র এবং আরবি সাহিত্য পরীক্ষায় মোট ৮৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ২৯২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন, যা মোট পরীক্ষার্থীর ৫.৩৬%। অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির ইংরেজি-২ এবং একাদশ শ্রেণির ইংরেজি-১ পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৪২ জন অংশ নেন। এই পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২ হাজার ২ জন, যা ১.৯৪%। অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন কারিগরি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X