কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য
রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য

রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে এ কলেজের মোট ৪৫ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই জিপিএ ৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।

ফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন।

রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলের অন্যতম অনুষঙ্গ।

তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১০

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১১

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১২

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৩

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৪

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৫

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৬

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৭

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৯

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

২০
X