জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জাকসু নির্বাচন

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন শেখ সাদী-বৈশাখী

অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করেছে জাবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা
অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করেছে জাবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে শেখ সাদী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসেন বৈশাখীকে মনোনীত করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

সহসভাপতি (ভিপি) পদে মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

প্যানেলের অন্য পদে মনোনীত হয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে মো. তাওহিদুর রহমান খান।

এছাড়াও সহসমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহসমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু। এছাড়া, পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X