কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ 

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে সব দল সময়মতো তাদের প্রস্তুতি নিতে পারে। ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

এতে বলা হয়েছে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কমসংখ্যক ভোট পেলেও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, আবার বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X