কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
হাউস অব লর্ডসে ঐতিহাসিক চুক্তি

উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করবে অ্যাডভান্স হায়ার এডুকেশন

উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করবে অ্যাডভান্স হায়ার এডুকেশন
ছবি : সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যুক্তরাজ্যের ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে।

বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে অনুষ্ঠিত এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

এই অংশীদারত্বের আওতায় ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ‘অ্যাডভান্স হায়ার এডুকেশন’ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতৃত্বগুণ, একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। উদ্যোগটি দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিকমানের সঙ্গে সংযুক্ত করতে ও টেকসই পেশাগত উন্নয়ন কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস ওয়েন্ডি আলেকজান্ডার, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ডসহ অনেকে।

এছাড়া বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শিক্ষা প্রধান তৌফিক হাসান এবং হিট প্রকল্পের উপ–পরিচালক মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারের যাত্রায় একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ। এটি নেতৃত্ব বিকাশ, শিক্ষার উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ইউজিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতা উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এই চুক্তি সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে।

আয়োজক ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, শিক্ষা হলো জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন। এই অংশীদারত্ব যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X