জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ
জকসু নির্বাচন

দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল 

দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল 

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনী চূড়ান্ত আচারণবিধিও প্রকাশ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিতে প্রার্থীদের জন্য ডোপটেস্ট বাধ্যতামূলকসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী বিধিমালায় বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থীর ডোপটেস্টের মাধ্যমে মাদকাসক্তির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবে এবং মাদকাসক্ত প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ ডোপ টেস্টে অনুপস্থিত থাকলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ডোপ টেস্টের রেজাল্টের বিষয়ে কোনো আপিল বা আপত্তি করা যাবে না। দুই দিন ধরে প্রার্থীদের ডোপ টেস্ট করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নভেম্বরের ২৭ ও ৩০ তারিখে প্রার্থীদের টেস্ট করা হবে।

এছাড়া নির্বাচনে প্রার্থীদের প্রচারণা বিষয়ে বলা হয়েছে, ক্লাস বা পরীক্ষা চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে বা পরীক্ষার হলরুমে কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না। মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের দিন থেকে অর্থাৎ ১২ নভেম্বর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব সামাজিক, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত ৫০ জনের অধিক একস জমায়েত হওয়া যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন না। তবে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইসুকৃত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন কোনো আংশিক প্যানেলের পক্ষে প্রার্থী দুজন এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ দুজন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। ইস্যুকৃত এই পরিচয়পত্র নির্বাচনী প্রচারণা সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচনী এই বিধিমালায় বলা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা স্বার্থে মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় লাইব্রেরি যথারীতি খোলা থাকবে। ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে। প্রচারণার দিনগুলোতে সকাল থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চলবে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র প্রদর্শনপূর্বক রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গণমাধ্যম কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকেন্দ্রের বুথগুলোয় প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের লাইভ সম্প্রচারসহ ভোট কার্যক্রমে বাধাগ্রস্ত করা যাবে না। বুথের অভ্যন্তরে কোনো ভোটার মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না। ভোট গণনা লাইভ সম্প্রচার করা হবে। এছাড়া নির্বাচনের দিন কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ভোটার ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। তবে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে ভোটার স্লিপ করা যাবে না।

এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জকসুর তপশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন আগামী ২২ ডিসেম্বর সোমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে এবং একই দিনে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

তপশিল ঘোষণা করে অধ্যাপক ড. মোস্তফা হাসান তপশিল বিবরণীতে বলেন, আজ ৫ নভেম্বর বুধবার আচরণ বিধিমালা প্রকাশ করা হবে। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর, এছাড়া ১৩ থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর রোববার। পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর বুধবার। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর এবং প্রার্থীদের প্রচারণা ৯ থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X