চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ধানের শীষের প্রার্থীকে গুলি, নগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলি করে হত্যার চেষ্টা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ছবি : কালবেলা
চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলি করে হত্যার চেষ্টা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলি করে হত্যার চেষ্টা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ৩নং ওয়ার্ডের হামজারবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এ নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাজীর দেউরী মোড় থেকে শুরু হয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

মিছিল শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীনতাবিরোধী ও জনসমর্থনহীন একটি রাজনৈতিক দলের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এই বর্বর হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তারা জনগণের মাঝে ভয় সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে এবং নির্বাচনকে বিলম্বিত করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কিন্তু তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকেই এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই সন্ত্রাসী তৎপরতার দাঁতভাঙা জবাব দেবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের নেতাকর্মীরা কখনো পিছপা হবে না। এরশাদ উল্লাহর ওপর এই হামলা আসলে জাতীয়তাবাদী শক্তির ওপর হামলা। আমরা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম মহানগর বিএনপি এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X