কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:৩৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত

আদনান সাইদ রাকিব। পুরোনো ছবি
আদনান সাইদ রাকিব। পুরোনো ছবি

রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

রোববার (১৬ জুলাই ) রাত ১১টার দিকে ধানমন্ডি থানার শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাকিব। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, হত্যাকাণ্ডটি কেন ঘটেছে; তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে। তদন্ত চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

এদিকে নিহতের বড় ভাই হৃদয় বলেন, ধানমন্ডি বয়েজ কলেজের রায়হান নামে এক বন্ধুর সঙ্গে চা খেতে যায় রাকিব। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এতে ঘটনাস্থলে আমার ভাইয়ের মৃত্যু হয়। তবে ওইদিন আসলে কী ঘটেছিল তা নিশ্চিত হতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X