বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৩৬ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে বিনামূল্যে পড়ার সুযোগ, সঙ্গে এক লাখ ৪০ হাজার টাকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য জার্মানি অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ। এখনো অনেক শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করছেন। কারণ দেশটি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বৃত্তি দিয়ে থাকে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্যও বৃত্তির ঘোষণা করেছে দেশটি। ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির জন্য যোগ্যতা সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। তবে প্রতি শিক্ষাবর্ষের মতো এবারও ১৫ বিদেশি শিক্ষার্থীকে মনোনীত করা হবে।

জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন এ বৃত্তির ঘোষণা দিয়েছে। তারা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্টগ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে থাকে। বিশ্বের ১০০টির অধিক দেশে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের সদরদপ্তর জার্মানির বন ও বার্লিনে।

আবেদনের যোগ্যতা * আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে;

* সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

* এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত-পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;

* অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে।

এ বৃত্তির সুযোগ-সুবিধা

* বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে, যা বাংলাদেশি টাকা হিসেবে এক লাখ ৪০ হাজার।

* কোনো টিউশন ফি দিতে হবে না।

* ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবীমা মিলবে।

* জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ।

* বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে।

আবেদন যেভাবে * ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে। * আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে। * নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X