কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

৪৮ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: কালবেলা
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: কালবেলা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর পরীক্ষায় দেশের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউই। এই প্রতিষ্ঠানগুলো থেকে যতগুলো পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সবাই অকৃতকার্য হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফল জানা যাবে যেভাবে

www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। নয়টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। দাখিলে বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন শিক্ষার্থী এবং এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১০

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১১

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১২

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৩

১১ রানে হারল বাংলাদেশ

১৪

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৫

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৬

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৭

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৮

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

২০
X