বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২ বছর ধরে শতভাগ ফেল এক মাদ্রাসায়

এলংজানি দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা
এলংজানি দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় টানা দুই বছর ধরে দাখিল পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। পরপর দুই বছর এমন শূন্য পাসের ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২৪ সালে মাদ্রাসাটি থেকে ১২ জন ও ২০২৫ শিক্ষাবর্ষে মাদ্রাসাটি থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

শিক্ষার্থীদের পড়াশোনার মান যেমন দুর্বল, তেমনি শিক্ষকদের অবহেলায় এমনটা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও প্রশাসনিক গাফিলতিও দায়ী করছেন স্থানীয়রা।

এক শিক্ষার্থীর অভিভাবক শহিদুল ইসলাম বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। দুই বছর কেউ পাস করতে না পারায় শুধু শিক্ষার্থীদের দোষ নয়, মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের জবাবদিহিতা প্রয়োজন।

এলংজানি গ্রামের বাসিন্দা আল আমিন হোসেন বলেন, এ প্রতিষ্ঠানে পড়াশোনার মানের কথা চিন্তা না করে নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত সবাই। এ ছাড়াও বর্তমান সুপার একজন দুর্নীতিগ্রস্ত লোক। নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও শিক্ষকগণ প্রতিনিয়ত ক্লাস ফাঁকি দিয়ে নিজের কাজেই ব্যস্ত থাকতেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. শাহাদত হোসেন বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো মাদ্রাসায় আসে না। ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানে আগ্রহের অভাব ছিল। তবে কিছু সমস্যার কারণে ফলাফল ভালো হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসকে একাধিকবার ফোন দিলেও সেটি রিসিভ হয়নি।

উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। খুব দ্রুতই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X