ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশসেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ৪২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ ৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগে এবং পাসের হার ৯৯.৭৭ শতাংশ।

দারুন্নাজাত আলিয়া মাদ্রাসা থেকে পাসের হার ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ৯৭ শতাংশ উত্তীর্ণ হয়েছে। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশসেরা গৌরব অর্জন করেছে বলেও জানান তিনি।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ থেকে অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ ৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮ জন। এ ছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ৩৮ জনে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিএ ৫ পেয়েছে ২ জন।

কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৩৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ ৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশগ্রহণ করে ৮১ জন উত্তীর্ণ হয়েছে। কেউ জিপিএ ৫ অর্জন করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X