রাজু আহমেদ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমি দর্শকের কাতারের লোক : গাজী রাকায়েত

গাজী রাকায়েত। ছবি : সংগৃহীত
গাজী রাকায়েত। ছবি : সংগৃহীত

দেশের বরেণ্য নাট্য রচয়িতা, নির্দেশক, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত। এবারের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীনের দাগি সিনেমায় অভিনেতা আফরান নিশোর বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে।

শুরুতেই সিনেমার গল্প নিয়ে গাজী রাকায়েত বলেন, ‘বড় পর্দায় সিনেমাটি দেখেছি। আমি বরাবরই দর্শকের কাতারের লোক। সেই জায়গা থেকে যদি বলি, সিনেমাটি দর্শক গল্পের কারণেই দেখতে যাবেন। এটি অসাধারণ একটি গল্পে নির্মিত সিনেমা। ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে।’

এরপর নিশোর বাবার চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেন, “নিশো সবার সঙ্গে মিশে কাজ করে। তার মধ্যে বেশ কিছু ভালো গুণ রয়েছে, যা অন্যদের থেকে তাকে আলাদা করে। ‘দাগি’ সিনেমায় আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। সে আমাকে সেটে বাবার সম্মানই দেখিয়েছে। এ ছাড়া চরিত্রের গভীরে পৌঁছাতে তার যে পরিশ্রম, তা আমাকে মুগ্ধ করেছে। তাই নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।”

এ সময় নিজের বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন রাকায়াত। তিনি জানান সামনে ঈদুল আজহাতেও নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে। যেটিও বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে, যা নিয়ে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়, নির্মাণ নিয়েই আমার ব্যস্ততা। আল্লাহর রহমতে ঈদুল আজহাতেও আমার একটি সিনেমা মুক্তির পরিকল্পনায় আছে, যা নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে। এ ছাড়া দুটি সিনেমার কাজ সম্পন্ন হয়ে আছে। সেগুলো সামনে মুক্তি দেওয়া হবে। এ নিয়েই ব্যস্ততা যাচ্ছে।’

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমার প্রধান চিরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন, সুনেরাহ বিনতে কামাল, শহীদ্দুজামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X