বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাত হলেই অন্য মানুষ হয়ে উঠতেন আলোকনাথ, বিস্ফোরক তথ্য অভিনেত্রীর

বাঁ থেকে অভিনেতা আলোকনাথ ও অভিনেত্রী হিমানি শিবপুরি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে অভিনেতা আলোকনাথ ও অভিনেত্রী হিমানি শিবপুরি। ছবি : সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আলোকনাথ, যিনি সব সময় সুশীল চরিত্রে অভিনয় করে থাকেন। কিন্তু পর্দার ভালো মানুষের চরিত্র থাকলেও এবার অভিনেতার বাস্তব জীবনের অন্ধকার দিক সামনে এসেছে। তার নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তারই এক সহকর্মী, করেছেন বিস্ফোরক মন্তব্য।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারী শিল্পীদের যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়। আলোকনাথকে নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী হিমানি শিবপুরি। জনপ্রিয় হিন্দি সিনেমা ‘হম আপকে হ্যয় কৌন’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। অভিনেত্রী অভিযোগ করেছেন, এই আলোকনাথ মদ্যপানের পরে অন্য এক মানুষ হয়ে উঠতেন।

ভারতীয় গণমাধ্যমকে হিমানি বলেন, ‘অতীতে আলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি আমি। তবে মদ্যপ অবস্থায় না থাকলে তিনি অত্যন্ত ভদ্রলোক। কিন্তু মদ্যপানের পর অন্য এক মানুষ হয়ে উঠতেন তিনি। বিশেষ করে রাতে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘ন্যাশনাল স্কুল অব ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। আগেই শুনেছিলাম, মদ্যপানের পরে আলোকনাথের অন্য রূপ দেখা যায়। আমি একবারই সেই রূপ দেখেছি। একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাওয়ার পথে সেই অভিজ্ঞতা হয় আমার। সেদিন মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এ সময় অভিনেতার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও সামলানোর পরামর্শ দেই। এক পর্যায়ে তার আচরণের জন্য গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।’

হিমানি বলেন, ‘তবে শুটিং সেটে কাজের সময় আলোকনাথ খুব শান্ত থাকতেন। অথচ রাত আটটা বাজলেই অন্য এক মানুষ হয়ে উঠতেন তিনি। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X