বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন কঙ্গনা, সিনেমা মুক্তিতে নেই কোনো বাধা

ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটি অবশেষে ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। একাধিক মুক্তির তারিখ ঘোষণা দেওয়ার পরও সিনেমাটি সেন্সর জটিলতার কারণে এতদিন মুক্তি দেওয়া যায়নি। এবার মুক্তিতে আর কোনো বাধা থাকল না। খবর : সিনেমা এক্সপ্রেস

‘ইমার্জেন্সি’ সিনেমাটির সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন কঙ্গনা। সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের সিনেমা ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শিগগিরই আমরা এই সিনেমা মুক্তির নতুন দিন ঘোষণা করব। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

এই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।

এর আগে কঙ্গনার ইমার্জেন্সি থেকে বেশকিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় সেন্সর বোর্ড। যেই দৃশ্যের মধ্যে রয়েছে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ, তিনজন নারীর শিরশ্ছেদসহ কিছু হত্যার দৃশ্য। এসব সংশোধন করেই সিনেমাটি মুক্তি দিতে বলা হয় তখন। তবে সিনেমা থেকে কোনো দৃশ্য কাটা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এই সিনেমার প্রধান চরিত্রে কঙ্গনাকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি এর আগে ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X