বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় তিন সিনেমা নিষিদ্ধ করল সৌদি আরব

ভারতীয় তিন সিনেমা নিষিদ্ধ করলো সৌদি আরব। ছবি: সংগৃহীত
ভারতীয় তিন সিনেমা নিষিদ্ধ করলো সৌদি আরব। ছবি: সংগৃহীত

এবার পর পর ভারতীয় দুই সিনেমা নিষিদ্ধ করেছে সৌদি আরব। নির্মাতা আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ দেশের মাটিতে অগ্রিম বুকিংয়ে নতুন রেকর্ড গড়লেও সৌদি প্রশাসন জানিয়েছে, সিনেমা দুটি সেখানে মুক্তি পাবে না। খবর: বলিউড হাঙ্গামা

বলিউডে ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’-এর মধ্যে বক্স অফিসে চলছে চরম প্রতিযোগিতা। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে নতুন রেকর্ড গড়েছে এবং দিওয়ালিতে মুক্তির জন্য দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। কিন্তু ভারতজুড়ে চর্চিত এই দুটি ছবিকেই নিষিদ্ধ করেছে সৌদি আরব।

ছবি মুক্তির ঠিক আগের দিন সৌদি প্রশাসন জানিয়ে দিল, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’ সেখানে মুক্তি পাবে না। কারণ হিসেবে রিভিউ কমিটি জানায়, দুটি ছবিতেই অতিরিক্ত হিংসা ও যৌনতার উপস্থিতি রয়েছে। এছাড়াও, এই সিনেমাগুলো সৌদি আরবের ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে পারে বলে মনে করছে তারা। শুধু বলিউড নয়, একই কারণে নিষিদ্ধ হয়েছে দক্ষিণী সিনেমা ‘আমরণ’ও।

তবে ভারতজুড়ে ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রিতে বিশাল সাড়া ফেলে দিয়েছে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি। ইতিমধ্যেই এটি এক কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এবং মেট্রো শহরগুলোতে এর টিকিটের দামও বেশ চড়া। বিশেষজ্ঞদের মতে, দিওয়ালির সময়ে ছবিটি অসাধারণ সাফল্য পেতে পারে।

অন্যদিকে, অজয় দেবগণের ‘সিংহাম এগেইন’ এখনো টিকিট বিক্রিতে কিছুটা পিছিয়ে। অগ্রিম বুকিংয়ে ছবিটি প্রায় ২৫ লাখ রুপির ব্যবসা করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালির কাছাকাছি সময়ে এর চাহিদা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X