বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই ‘পুষ্পা-২’র মার্কিন বক্স অফিসে দাপট

পুষ্পা-২: দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল। ছবি : সংগৃহীত
পুষ্পা-২: দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল। ছবি : সংগৃহীত

‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমাটি ২০২১ সালে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা ২- দ্য রুল’। মুক্তির আগেই সিনেমাটি অগ্রীম বুকিংয়ে শুধু ভারতে নয় মার্কিন বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে। ইতোমধ্যেই আয় করেছে ১ লাখ ডলার। খবর : নিউজ বাইটস

পরিচালক সুকুমারের নির্মাণে এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।

জানা যায়, ‘পুষ্পা ২’ মঙ্গলবার (৫ নভেম্বর) শুধু প্রিমিয়ার ডের শোর অগ্রিম টিকিট বিক্রি করে আয় করেছে ৩ লাখ ১৫ হাজার ডলার। যা বুধবার (৬ নভেম্বর) এই সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ডলার হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত এই সিনেমার ৭২৬টি স্থানে মোট ১৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

এদিকে ভারতীয় বাজারে ‘পুষ্পা-২’ আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই ডিস্ট্রিবিউটার অ্যানিল ঠাদানি ছবির উত্তর ভারতীয় ডিস্ট্রিবিউশন রাইটসের জন্য প্রায় ২০০ কোটি রুপি ব্যয় করেছেন। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনা বক্স অফিসে আয়ের দিক থেকে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখাচ্ছে। ‘পুষ্পা-২’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৫ ডিসেম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X