সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৩৮ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কার্ড বিলি করছেন কঙ্গনা, বিয়ে কবে?

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখনো বিয়ে না করলেও বেশ কয়েকজনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তার প্রেমিকের নামের তালিকায় রয়েছে আদিত্য পাঞ্চোলি, হৃতিক রোশনের মতো অভিনেতাদের নাম। আর এসব নিয়েও কম জলঘোলা হয়নি। যদিও এখন কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনও উচ্যবাচ্য শোনা যায় না।

এবার বিয়ের জল্পনা উসকে দিলেন এই অভিনেত্রী। কারণ গত কয়েকদিন ধরে কঙ্গনাকে বিয়ের কার্ড বিলি করতে দেখা যাচ্ছে। আর তাতেই খবর রটেছে, তবে কি প্রেমের সিঁড়ি টপকে একেবারে ছাঁদনাতলায় বসতে যাচ্ছেন কঙ্গনা?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকদের মাঝে বিয়ের কার্ড বিলি করছেন কঙ্গনা। বিয়ের কার্ড বিলি করেই ক্ষান্ত হননি এই অভিনেত্রী, সবাইকে সেই অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

কঙ্গনা রানাওয়াতের কর্মকাণ্ড দেখে ভক্তরা ইতিমধ্যেই আঁচ করে নিয়েছেন, নিশ্চয়ই কোনও সুখবর ঘোষণা করতে যাচ্ছেন এই বলি অভিনেত্রী। শেষমেশ ঘটলও তাই। সুখবরই ঘোষণা করলেন অভিনেত্রী। তবে নিজের বিয়ের ঘোষণা নয়, ঘোষণা দিলেন নিজের নতুন সিনেমা মুক্তির। আগামী ২৩ জুন মুক্তি পেতে যাচ্ছে, কঙ্গনা রানাওয়াত প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। ১৪ জুন মুক্তি পাবে ছবির প্রচারণা ঝলক। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন কঙ্গনা।

কঙ্গনা রানাওয়াত প্রযোজিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকী ও অভনীত কৌর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ছবির পোস্টার শেয়ার করেন কঙ্গনা। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

জানা যায়, কঙ্গনার প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’-এর প্রযোজনায় তৈরি হয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবি। সেই দিক থেকে প্রযোজক হিসাবে এটি কঙ্গনার প্রথম ছবি। ওটিটি প্ল্যাটফর্মের সৌজন্যে মোট ২৪০টি দেশে এক সঙ্গে মুক্তি পাবে চলচ্চিত্রটি। এই ছবির মাধ্যমেই অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করছেন অভনীত কৌর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X