বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝড় থামছেই না পুষ্পা টুর, প্রথম সপ্তাহেই লক্ষ্য হাজার কোটি

পুষ্পা-২ : দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
পুষ্পা-২ : দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

মুক্তির পর থেকে পুষ্পা-২ : দ্য রুল এর ঝড় যেন থামছেই না ভারতীয় সিনেমা ইন্ডাষ্ট্রিতে। শুধু ভারতই নয় বিশ্বব্যাপী সাড়া ফেলেছে এই সিনেমাটি। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি মুক্তির ৪ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি অর্জন করেছে। স্যাকনিল্কের তথ্য মতে শুধু ভারতে সিনেমাটির আয় হয়েছে ৫২৯.৪৫ কোটি রুপি। তবে সিনে-বিশ্লেষকরা ধারণা করছেন এই ছবিটি সপ্তাহান্তে ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলতে চলেছে। খবর : এনডিটিভি

এদিকে হিন্দি ভাষাভাষীর দর্শকদের মধ্যে পুষ্পা-২ নিয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সিনেমার হিন্দি সংস্করণটি তেলেগু সংস্করণকেও ছাড়িয়ে গেছে। জানা যায়, পুষ্পা-২ হিন্দি সংস্করণটি একদিনেই আয় করেছে ৮০ কোটি রুপি।

স্যাকনিল্ক তথ্য অনুসারে আরও জানা যায়, পুষ্পা-২ শুধু রবিবারেই সব ভাষায় ১৪১.৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৮৫ কোটি রুপি ছিল হিন্দি সংস্করণ থেকে এবং তেলেগু সংস্করণ থেকে আয় করেছে ৪৪ কোটি রুপি। তামিল, কন্নড় এবং মালায়ালাম সংস্করণগুলো যথাক্রমে ৯.৫ কোটি, ১.১ কোটি এবং ১.৯ কোটি রুপি আয় করেছে।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া পুষ্পা-২: দ্য রুল এই চারদিনে হিন্দি সংস্করণে মোট আয় করেছে ২৮৫.৭ কোটি রুপি, তেলেগু সংস্করণে ১৯৮.৫৫ কোটি রুপি এবং তামিল সংস্করণ আয় করেছে ৩৩.১ কোটি রুপি।

চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ তার এক টুইট পোস্টে এই সিনেমা নিয়ে লিখেছেন, ‘সিনেমাটি একটি মাইলফলক স্থান অর্জন করেছে তার রবিবারের আয়ের রেকর্ড গড়ে।’

তিনি আরও লিখেছেন, ‘এই বিস্ময়কর আয় নিঃসন্দেহে উদযাপনের কারণ, ভারতীয় সিনেমা নিয়ে বিশ্বে যে ধারণা ছিল সেই ধারণাগুলোকেও উপেক্ষা করেছে পুষ্পা-২।’

সুকুমার পরিচালিত পুষ্পা-২ : দ্য রুল-এ আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি পুষ্পা সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, যা মূলত রেড স্যান্ডালউড চোরাচালানের গল্প নিয়ে নির্মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X