বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারিনাকে নিয়ে যা বললেন পাকিস্তানি এই অভিনেতা (ভিডিও)

অভিনেত্রী কারিনা কাপুর খান ও পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী কারিনা কাপুর খান ও পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। কারিনার বয়স নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ভারতীয় দর্শকদের কটাক্ষের শিকার হন তিনি। খবর: পিংকভিলা

সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে এক অনুরাগী খাকানের কাছে জানতে চান, তিনি কারিনার বিপরীতে অভিনয় করবেন কি না। উত্তরে ২৭ বছর বয়সি এই অভিনেতা একপ্রকার মজা করেই বলেন, ‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাই তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’

খাকানের এই মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কারিনার ভক্তরা মনে করেন, অভিনেত্রীর বয়স নিয়ে এমন মন্তব্য করা অপমানজনক। এক ভক্ত লেখেন, ‘কোনও অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’ আরেকজন লেখেন, ‘খাকান কে? তিনি কোন যুক্তিতে কারিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন!’

পাকিস্তানের টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের পরিচিত মুখ খাকান শাহনওয়াজ মূলত মাহিরা খান প্রযোজিত ওয়েব সিরিজ ‘বারওয়া খিলাড়ি’ তে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন এবং নাটকে কাজ করেছেন।

এদিকে, কারিনা কাপুর বা খাকান শাহনওয়াজ এখনও এই বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে সামাজিকমাধ্যমে এই বিতর্ক বেশ সাড়া ফেলেছে।

কারিনার অনুরাগীরা মনে করছেন, তার মতো তারকাকে নিয়ে এভাবে মন্তব্য করা নিতান্তই অনুচিত। সময়ই বলে দেবে, এই বিতর্ক কতদূর গড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X