কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:৩১ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার

বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার
অভিনেত্রী রান্যা রাও। ছবি : সংগৃহীত

বিমানবন্দরে প্রায় ১৫ কেজি সোনাসহ গ্রেপ্তার হলেন দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও।

গত সোমবার (০৩ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। খরব এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে অভিনেত্রী রান্যা রাওয়ের কাছ থেকে। পরে তাকে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। অভিনেত্রী এমিরেটসের একটি ফ্লাইটে এসেছিলেন। কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী রান্যা রাও তার পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।

প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এ ছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X