তামজিদ হোসেন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আসবে কি রকস্টার-২, কী বললেন নির্মাতা

ইমতিয়াজ আলী ও রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
ইমতিয়াজ আলী ও রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

বলিউড নির্মাতা ইমতিয়াজ আলী। যিনি জাব উই মেট, রকস্টার এবং হাইওয়ের মতো মাস্টারপিস সিনেমাগুলোর জন্য বেশ সমাদৃত। তার মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল দর্শকরা সেগুলোর সিক্যুয়েল চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। কয়েক বছর আগে নির্মাতা সেই ট্রেন্ডেও যোগ দিয়েছিলেন এবং ‘লাভ আজ কাল-২’ নিয়ে এসেছিলেন দর্শকদের মাঝে। কিন্তু সিনেমাটি আশানুরূপ বক্স অফিস সাফল্য পায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি এবার রণবীর কাপুর অভিনীত রকস্টার সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন। খবর : পিঙ্কভিলা

ভারতীয় গেমচেঞ্জার নামে ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নির্মাতা ইমতিয়াজ বলেন, আমার নির্মিত সিনেমা ‘লাভ আজ কাল-২’ তেমন সাফল্য পাইনি কারণ, সিনেমাটিতে আমি অতিরিক্ত কিছু যোগ করার চেষ্টা করেছিলাম, যার ফলে এটি ভারী হয়ে গিয়েছিল। এ কারণে আমি এখন অনুভব করি যে যদি সত্যিই প্রয়োজন না হয়, তাহলে আর সিক্যুয়েল বানাবো না।

তিনি আরও বলেন, কখনও এমন হতে পারে যে ‘রকস্টার’ নিয়ে কোনো অদ্ভুত ভাবনা আমার মাথায় চলে আসবে এবং ঈশ্বর প্রদত্ত সেই ভাবনা আমাকে রকস্টার-২ নির্মাণের দিকে ধাবিত করবে।

সিক্যুয়েল বানানোর বিষয়ে ইমতিয়াজ নিজের মতামত জানাতে গিয়ে বলেন, কেউ যখন সিক্যুয়েল বানাচ্ছে, তাদের কাছে সেটি করার যথেষ্ট কারণ থাকতে হবে। আমার কাছেও লাভ আজ কাল ২ নির্মাণের সেই কারণ ছিলো, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারিনি। হয়তো, সিনেমার প্রচারে সেটা বোঝাতে পারিনি।

এদিকে ২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমতিয়াজ আলির পরিচালনায় নির্মিত সিনেমা ‘রকস্টার’। চলচ্চিত্রটিতে অভিনয় করেন রণবীর কাপুর, নার্গিস ফাকরি, শাম্মী কাপুরসহ আরও অনেকে। ছবিটি সেসময় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং বিশ্বব্যাপী আয় করে ১০৮.৭১ কোটি রুপি।

এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, সত্যিই কি ইমতিয়াজ আলী ‘রকস্টার-২’ নিয়ে ফিরছেন? আপাতত সে প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X