তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মা হলেন আথিয়া শেঠি

আথিয়া শেঠি। ছবি: সংগ্রহীত
আথিয়া শেঠি। ছবি: সংগ্রহীত

গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা

মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান ।

সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল। এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ। আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম।

তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে। কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের।

অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত। আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X