বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এ কোন বিপাশা

বিপাশা বসু। ছবি : সংগৃহীত
বিপাশা বসু। ছবি : সংগৃহীত

সন্তান জন্মের পর নারীর জীবনে যেমন আসে আনন্দের নতুন অধ্যায়, তেমনি শরীরেও ঘটে নাটকীয় পরিবর্তন। এ পরিবর্তন অনেক সময় হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে তারা যদি হন আলোচিত তারকা। বলিউডের গ্ল্যামার দুনিয়ার ঝলমলে রূপালি পর্দায় যিনি ছিলেন রূপ ও ফিটনেসের প্রতীক, সেই অভিনেত্রী বিপাশা বসু আজ কটাক্ষের মুখোমুখি, শুধু মা হওয়ার পর স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে তার ওজন বাড়ার বিষয়টি ঘিরে নিন্দার ঝড় উঠেছে, যা আবারও সামনে এনেছে সমাজের রূপবদ্ধ দৃষ্টিভঙ্গির নির্মম বাস্তবতা।

২০২২ সালের নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা। জানা যায়, সন্তান প্রসবের পর ওজন বেড়েছিল তার। তবে সবাই ধরে নিয়েছিলেন এত দিনে ওজন কমিয়ে ফেলেছেন তিনি। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর মোটা হওয়ার ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা রকম আলোচনা-সমালোচনার ঝড়।

কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। আর সেই মুহূর্তেই পাপারাজিদের ক্যামেরায় ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন। যার কারণে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যের শিকার হচ্ছেন বিপাশা। তবে তার পক্ষে কথাও বলছেন অনেক অনুরাগী।

মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।’

বিপাশাকে এরকম কটাক্ষ করায় মুখ খুলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাধে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X