বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে লাথি মেরে সিনেমা থেকে বের করে দেয় : ববি দেওল

ববি দেওল । ছবি : সংগৃহীত
ববি দেওল । ছবি : সংগৃহীত

বলিউডের এক নীরব যোদ্ধা ববি দেওল। দীর্ঘ ক্যারিয়ারে ওঠা-নামার খেলায় কখনো হার মানেননি তিনি। ২০২৩-এ ‘অ্যানিমেল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আবারও প্রমাণ করেন, তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে নতুন এক নতুন তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি নিজেই জানিয়েছেন, ‘জব উই মেট’-এর মতো কালজয়ী ছবিতে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেড়ে নেওয়া হয় সেই সুযোগ, আর তার জায়গা দখল করেন শহীদ কাপুর। খবর : পিঙ্ক ভিলা

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে ববি বলেন, ক্যারিয়ারে অনেক কঠিন অধ্যায় পেরিয়ে এসেছি আমি। কখনও ছবির প্রস্তাব হাত থেকে চলে যাওয়া, কখনও দিনের পর দিন ফাইনাল কথা হয়ে যাওয়ার পরও কাজ না হওয়া সহ্য করতে হয়েছে আমাকে । একটা কাজের জন্য অনুরোধ করেছিলাম অনেকের কাছ থেকেই। তবে তখন খুব একটা সাড়া পাইনি কারও থেকে।

তিনি আরও বলেন, এরপর আমার নজরে আসে নির্মাতা ইমতিয়াজ আলির অসম্পূর্ণ সিনেমা ‘জাব উই মেট’। তখন আমি তাকে বলি, তোমার সিনেমা তো অর্ধেক তৈরি, রিলিজও হয়নি। আমার সঙ্গে একটা ছবি করো, স্ক্রিপ্ট লেখো।’

এরপরই নাকি ইমতিয়াজ লেখেন ‘জব উই মেট’। ববি নিজেই উদ্যোগ নিয়ে ছবিটির জন্য প্রযোজক খুঁজতে থাকেন।প্রথমে প্রযোজক সংস্থা এই ছবি করতে রাজি ছিল না। পরে তারা করিনা কাপুরকে কাস্ট করতে চান। সেই সময় করিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রীতি জিনতার সঙ্গেও কথা বলেন ববি। অনেক চেষ্টার পরেও, শেষমেশ যাদের নিয়ে ছবিটি করার কথা ছিল, তাদেরকে বাদ দিয়ে, কারিনা কাপুর ও শহীদ কাপুরকে নিয়ে তৈরি হয় ‘জাব উই মেট’।

এ বিষয়ে অভিনেতা বলেন, আমি যে প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গেছিলাম, সেই পরে ওকে নিয়ে ছবি করল। কিন্তু আমাকেই এক প্রকার লাথি মেরে সিনেমা থেকে বের করে দিল। পরে শহীদ আর কারিনাকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়।

২০২৩ সালে সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিমেল চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন ববি দেওল। সিনেমাটিতে তার পাশাপাশি অভিনয় করেন, অনিল কাপুর, রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X