বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে পুরোনো রসায়নে ফের বিতর্ক

কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে পুরোনো রসায়ন ঘিরে ফের বিতর্ক। ছবি : সংগৃহীত
কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে পুরোনো রসায়ন ঘিরে ফের বিতর্ক। ছবি : সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত সবসময়েই থাকে নজরকাড়া। তবে এবার আলোচনার কেন্দ্রে অজয় দেবগণ ও কাজল। সম্প্রতি ‘মা’ ছবির প্রচারে মুম্বাইয়ের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। কাজল ছিলেন ছবির মুখ্য চরিত্রে, অজয় প্রযোজকের ভূমিকায়। কিন্তু তাদের পরস্পরের আচরণ নিয়েই উঠছে নানা প্রশ্ন।

ইভেন্টের একটি ছোট্ট মুহূর্তই এখন ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কাজল তিনবার তাকিয়েছেন অজয়ের দিকে। কিন্তু অজয় একবারও স্ত্রীর দিকে ফিরেও তাকাননি। তার দৃষ্টি ছিল সাংবাদিকদের দিকেই। স্বাভাবিক ভাবেই এই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

অনেকেই বলছেন, একজন স্ত্রী যখন এমনভাবে স্বামীর দিকে তাকান, সেখানে স্বামীর প্রতিক্রিয়া না পাওয়া অস্বাভাবিকই বটে। কেউ বলছেন, এটা শুধুই ‘মিস কমিউনিকেশন’, আবার কেউ তুলেছেন অজয়ের অতীতের ‘রসায়ন’ প্রসঙ্গ।

ঠিক সেই সময়েই সামনে আসছে অজয় ও টাবুর পুরোনো কিছু ভিডিও ক্লিপ। যেখানে তাদের দারুণ খুনসুটি, হেসে গড়ানো মুহূর্ত, এমনকি টাবুকে চুম্বন খেতে দেখা যাচ্ছে অজয়ের গালে। এমন স্বাভাবিক, প্রাণবন্ত বন্ধুত্বের ছবি অনেকের কাছেই ‘কাজল-অজয়’ রসায়নের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত।

একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘এটাই স্বাভাবিক, বউকে অনেকে ভয় পান, বন্ধুর সঙ্গে বরং মজা করতে স্বাচ্ছন্দ্যে!’ মন্তব্যটি মজার হলেও, অনুরাগীদের একটা বড় অংশ এখন দুই সম্পর্কের তুলনাতেই ব্যস্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১০

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১১

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১২

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৩

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৪

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৫

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৬

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৭

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৮

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৯

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

২০
X