কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে কাঁদতে বিমানবন্দর ছাড়লেন।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় কাঁদতে কাঁদতে মুম্বাই বিমানবন্দর ছাড়তে দেখা যায় তাকে। এ সময় কালো পোশাক ও কালো সানগ্লাস পরে নিজের অশ্রু আড়াল করার চেষ্টা করছিলেন, যা উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। খবর : মিন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন নোরা। এ সময় এক ভক্ত সেলফি চাইলে সেটিও উপেক্ষা করেন নোরা। ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন।

সাধারণত নোরাকে গণমাধ্যমের সামনে হাসিমুখে দেখা যায়, কিন্তু এদিন তার মুখে ছিল শুধুই বিষাদ। এই অস্বাভাবিক আচরণ দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওর নিচে এক ভক্ত লিখেছেন, ‘তিনি কাঁদছেন কেন?” আরেকজন লিখেছেন, ‘তিনি মানুষ, তারও অনুভূতি আছে। জানি না কী হয়েছে, তবে দয়া করে কেউ তাকে বিচার করবেন না।” আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে ট্রল করা বন্ধ করুন। তার খুব কাছের কেউ মারা গেছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। একটু সম্মান দেখান।’

নোরা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X