বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

অভিনেতা ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
অভিনেতা ইমরান হাশমি। ছবি : সংগৃহীত

বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ইমরান হাশমি। একের পর এক ছবিতে সহঅভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ও ঠোঁটে চুমু- এটাই যেন হয়ে উঠেছিল ইমরানের সিনেমার ‘ট্রেডমার্ক’। তনুশ্রী দত্ত, উদিতা গোস্বামী, মল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু, কঙ্গনা রানাউত- নতুন নায়িকা মানেই ইমরানের সঙ্গে রোমান্স আর পর্দাজুড়ে চুম্বনের দৃশ্য।

এই চুমু-কীর্তি প্রযোজকদের মুখে হাসি এনে দিলেও, বক্স অফিসে ব্যবসাসফল ছবির সঙ্গে ইমরানের নাম থাকলেও, অভিনেতা নিজে কিন্তু ‘সিরিয়াল কিসার’ তকমাটা একেবারেই পছন্দ করেন না। বরং তিনি চান, মানুষ তাকে একজন প্রকৃত অভিনেতা হিসেবে চিনুক, কেবল রোমান্টিক দৃশ্য বা চুমুর জন্য নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি কি শুধু নায়িকাদের চুমুই খেয়েছি? কিন্তু প্রথম ছবি থেকেই আমি অভিনয়ে গুরুত্ব দিয়েছি। তবে খুব কম মানুষই আমাকে একজন অভিনেতা হিসেবে দেখেছে বা স্বীকৃতি দিয়েছে।’

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মুকেশ ভাটের ‘ফুটপাত’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু ইমরানের। এরপর ‘মার্ডার’ ও ‘গ্যাংস্টার’-এর মতো সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু শুরু থেকেই তার গায়ে ‘পোস্টার বয়’ বা ‘সিরিয়াল কিসার’-এর ছাপ লেগে যায়, যা তার খারাপ লেগেছে।

তবে কিছু নির্মাতা ও দর্শক আছেন, যারা ইমরানের অভিনয় দক্ষতা চিনতে পেরেছেন বলেই হয়তো ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো চরিত্রনির্ভর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এই অভিমান ঝেড়ে ইমরান বলেন, ‘বলিউডে এখনো কয়েকজন রয়েছেন, যারা আমাকে সিরিয়াল কিসারের বাইরে গিয়ে একজন অভিনেতা হিসেবে দেখে। আমি সবার কাছে শুধু এটুকুই বলতে চাই- আমি শুধু নায়িকাদের চুমুই খাই না।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X