কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি গিয়ে পবিত্র হয়েছি, পুরুষরা আমায় ছোঁবেন না: রাখি সাওয়ান্ত

মুম্বাই বিমানবন্দরে রাখি সাওয়ান্ত । ছবি : সংগৃহীত
মুম্বাই বিমানবন্দরে রাখি সাওয়ান্ত । ছবি : সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হয়েছেন তিনি। পুরুষদের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি অভিনেত্রীর! কয়েকদিন আগে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সৌদিতে গিয়েছিলেন ওমরাহ করতে। সেখান থেকে গত বৃহস্পতিবার সকালে ভারতে ফেরেন তিনি।

এই অভিনেত্রীকে দেখা যায় বোরখা পরে হিজাবে পুরো শরীর ঢেকে রাখতে। একটি অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ফেরার সময় ভক্তদের সেলফি তোলার সময় তিনি বলেন, 'আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন'।

রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।

এদিন রাখি মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তার কিছু ভক্তরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তিনি যখন মুম্বাই বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তখন পাপারাজ্জিরা তাকে ঘিরে ধরেন। ‘রাখি জি, রাখি জি’ করে ডাকতে থাকেন তারা। তাদের উদ্দেশে রাখি বলেন ‘রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।’ তার কথা পাপারাজ্জিরা মেনে নেন এবং তাকে ফাতিমা বলেই ডাকেন। এমন সময় এক ব্যক্তি তাকে একটি ফুলের মালা পরাতে যান। সে সময় প্রথমে পেছনে সরে যান রাখি, তারপর সেই ভক্তের হাত থেকে সেই মালা নিয়ে নেন রাখি।

প্রসঙ্গত, আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হয়েছিল রাখি সাওয়ান্তের। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেওয়া এই অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা। স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই হয়েছেন দিন দিন। তাই এই অভিনেত্রী সৌদি আরব থেকে ওমরাহ করে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X