সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে আজহারুল ইসলাম মান্নানসহ অন্যরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে আজহারুল ইসলাম মান্নানসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি। আপনারা সুশিক্ষা ও নৈতিকতার আলো দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলেন। আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার শিল্প নগরী হাইস্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শিক্ষাবান্ধব বহু পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি সন্তানকে মানসম্মত শিক্ষা দিতে তিনি আজীবন চেষ্টা করেছেন। এসব পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি হলো তার দ্রুত সুস্থতা। তাই সারা দেশের শিক্ষক সমাজসহ সবার কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করছি।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা খাতে সাম্য ও সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশ ও জাতির কল্যাণে অত্যন্ত প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচএম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, বিএম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, রাকিব হাসান, হান্নান বেপারীসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

দোয়া মাহফিল শেষে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নবনির্বাচিত নেতৃত্বের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X